সুনামগঞ্জের ছাতক পৌর শহরের তাতিকোনা মহল্লার বাসিন্দা ও তাতিকোনা জামে মসজিদের মুতাওয়াল্লি ব্যবসায়ী হাজী আব্দুল খালিক ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার ভোর রাতে নিজ বাসভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার আছরের নামাজের পর তাতিকোনা শাহী ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে মহল্লার পঞ্চায়ীতি কবর স্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজা নামাজে ইমামতি করেন হাফিজ মাওলানা গিয়াস উদ্দিন। জানাজা নামাজে উপস্থিত ছিলেন ছাতক পৌর সভার প্রতিষ্টাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, এডভোকেট রেজাউল করিম, ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল আলম মধু, সাবেক পৌর কাউন্সিলর দিলোওয়ার হুসাইন, সাবেক ফুটবলার মুজিবুল হক লিটু,মরহুমের ছেলে বাবর আহমদ, মোশাররফ হোসেন, আফজাল হোসেন, জাকির হোসেন প্রমূখ।



