
কানাডার টরন্টোতে জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে, রবিবার। নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী জালালাবাদবাসীর (বৃহত্তর সিলেট বিভাগ) মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্যানেলগুলোও চালিয়ে যাচ্ছে দিনরাত প্রচারণা। জোর প্রচারণায় এবাদ-মঈনুল-বাবুল পরিষদ। এই প্যানেল পৃথক পৃথকভাবে বিভিন্ন এলাকার ভোটারদের সাথে মতবিনিময়, পরামর্শসভা ও বিভিন্ন পার্টির আয়োজন করছে। ইতোমধ্যে অনেক আয়োজন তাদের সম্পন্ন হয়েছে। ৯ মে হয়েছে সুনামগঞ্জবাসীর সঙ্গে মতবিনিময় ও পরামর্শসভা।
আজ ১০ মে টরন্টোর ড্যানফোর্থ কাবাব জোনে হবে জালালাবাদবাসীর মিলনমেলা। ১১ মে রেডহট রেস্টুরেন্টে হবে বিয়ানীবাজারবাসীর সঙ্গে নির্বাচনী মতবিনিময় ও পরামর্শসভা। একই রেস্টুরেন্টে পরদিন, ১২ মে গোলাপগঞ্জবাসীর সঙ্গে নির্বাচনী মতবিনিময় ও পরামর্শসভার কর্মসূচি রয়েছে প্যানেলের। এসব আয়োজনে সবার অংশগ্রহণ কামনা করেছে এবাদ-মঈনুল-বাবুল পরিষদ।