নিউইয়র্কে বিয়ানীবাজারের মামুনের ইন্তেকাল

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সন্তান নিউইয়র্ক সিটির ওজন পার্কের স্থায়ী বাসিন্দা মামুনুর রসিদ মামুন ইন্তেকাল করেছেন| (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)| তিনি রোববার (২৪ মে) অপরাহ্নে শেষ নি:শ্বাস ত্যাগ করেন| তার গ্রামের বাগী বিয়ানীবাজার পৌরসভাধীন কসবা| তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন|

উল্লেখ্য, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু সম্প্রতি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মামুনুর রসিদ-কে দেখতে যান এবং তার শারীরিক অবস্থারর খোঁক খবর নেন| খবর ইউএনএ’র|

মরহুমের মৃত্যুতে বিয়ানীবাজার সমিতি’র পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহ সুবাহানাহু তায়ালার কাছে মরহুমকে জান্নাত দানের প্রার্থনা করেছেন|

এছাড়াও বিয়ানীবাজার সমিতি সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মোস্তাক আহমেদ, মোহাম্মদ সেবুল উদ্দিন প্রমুখ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেছেন|

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১১:৫৩
  • ৪:২৮
  • ৬:৩৬
  • ৮:০০
  • ৫:০৬