জালালাবাদ অ্যাসোসিয়েশন টরন্টোর ফল ঘোষণা

এবাদ সভাপতি রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত

এবাদ সভাপতি রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত

কানাডার টরন্টোতে বসবাসরত প্রবাসী সিলেটি কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হওয়া ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন টরন্টো কানাডা’র নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। সব ধরনের জটিলতা ও বিভ্রান্তি কাটিয়ে অবশেষে নির্বাচন কমিশন এই ফল প্রকাশ করে।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সভাপতি পদে ১২৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন এবাদ চৌধুরী। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন রাসেল আহমদ।

ভোটারদের উপচে পড়া ভিড় ও মিলনমেলা

অ্যাসোসিয়েশনের ইতিহাসে এই নির্বাচনকে কেন্দ্র করে টরন্টোর সিলেটি কমিউনিটির মাঝে অভূতপূর্ব জাগরণ দেখা গেছে। তিন দফায় অনুষ্ঠিত এই নির্বাচনের দিনগুলোতে প্রতিটি ভোটকেন্দ্র প্রবাসী সিলেটিদের এক মিলনমেলায় পরিণত হয়েছিল। টরন্টোতে বসবাসরত প্রায় ৮ হাজার প্রবাসী সিলেটি ভোটারের মধ্যে ৪ হাজার ৭ শত ভোটার এই নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৩টি কেন্দ্রে তিন দিন ধরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

জটিলতা কাটিয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা

দুই দিন আগাম (আর্লি) ভোট গ্রহণের পর গত ১৭ মে, রোববার চূড়ান্ত দফার ভোট গ্রহণ শেষ হয়। প্রথম দিনে আগাম ভোট গণনা করা হয়েছিল। তবে পরের দিন দ্বিতীয় দফার ভোট গণনা শেষ হলে এর ফলাফল নিয়ে একপর্যায়ে কিছুটা জটিলতা ও বিভ্রান্তি দেখা দেয়। তবে নির্বাচন কমিশন অত্যন্ত ধৈর্য এবং সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করে পুনরায় ভোট গণনার সিদ্ধান্ত নেন।

গত ২২ মে, শুক্রবার সন্ধ্যা থেকে নতুন করে ভোট গণনা শুরু হয়। গভীর রাত সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ আজফর আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার লায়েক চৌধুরী, এমাদ হোসাইন, জামসেদ মিশকাত চৌধুরী ও শংকু পুরকায়স্থ। নির্বাচনে মূলত তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও দুটি প্যানেলের মধ্যে মূল লড়াইটি জমে উঠেছিল।

নবনির্বাচিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি

এভে সভাপতি এবাদ চৌধুরী নির্বাহী সহহ সভাপতি মেহেদী মারুফ, সাধারণ সম্পাদক ৱাসেল আহমদ, সহ সভাপতি (সিলেট) আবুল কালাম, সহ সভাপতি (মৌলভীবাজার) তাহমিনা চৌধুরী, সহ সভাপতি (সুনামগঞ্জ) আমজাদ আলী, সহ সভাপতি (হবিগঞ্জ) জুবের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ , যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, কোষাধ্যক্ষ হাসান তারেক ইমাম, সহ-কোষাধ্যক্ষ ইকবাল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহদি চৌধুরী সহ-সাংগঠনিক সম্পাদক নাইম চৈাধুরী, দপ্তর সম্পাদক ফারুক আহমদ , প্রচার ও প্রকাশনা সম্পাদক আলআমিন , সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক লুতফুর রহমান, যুব ও শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম ইমরান সুমন, ক্রীড়া সম্পাদক মো: নাহিদ আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক তানিম ইকবাল চৌধুরী, ধর্ম সম্পাদক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল ইসলাম রিংকু, পরমিতা সেন তিন্নি, সমাজকল্যাণ সম্পাদক ফয়সাল আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলি হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা মকসুদা বেগম রিনু, সদস্য – মো: মকবুল হোসেন মঞ্জু , হোসেন আহমদ লনি, রিজওয়ান চৌধুরী,আবু জাহির সাকিব ।

কে কত ভোট পেলেন

নির্বাচন কমিশনের ঘোষিত ভোট গননা অনুযায়ী পেলেন সভাপতি পদে এবাদ চৌধুরী পেয়েছেন ১৮৩৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব চৌধুরী রনি পেয়েছেন ১৭০৮ ও ইস্তিখাব চৌধুরী তুহিন পেয়েছেন ৮৪৮ ভোট।

সহ-সভাপতি পদে মেহেদি মারুফ পেয়েছেন ১৮৪৭ ভোট, ময়নুল ইসলাম ১৩৮৮ ভোট ও তারেক চৌধুরী তানভীর ৯৬১ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে রাসেল আহমদ ১৭৭৯ ভোট, বাবুল খান ১৪৪২ ভোট এবং এজাজ আহমদ চৌধুরী পেয়েছেন ৯৭২ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে আবুল কালাম ১৫৭১ ইলিয়াস খান ১৫০৪ মেসি চৌধুরী ৯৬৫। তাহমিনা চৌধুরী ১৭০০ মির্জা রিফাত নৌরিন ১৫৮৭, আমান উল্লাহ ৭৪০। আমজাদ আলী ১৬০২, হিমাদ্রি রায় ১৪৭৫ , মোস্তাক চৌধুরী ৮৪৪। জুবের আহমদ ১৫৬৮, রুমি আহমদ চৌধুরী ১৪৮০ শুভ বনিক ৮০১।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ ১৫০৪। রেজাউল আবেদিন ১৩৭৬ কানন আহমদ ১০২৪, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ ২০৩২ দুলাল ভৌমিক ১২৫৬ অলিউর রহমান ৭০১।

কোষাধ্যক্ষ হাসান তারেক ইমাম ১৬৫৪, ইফতেখার আহমদ কুয়েল ১০০৭। সহ-কোষাধ্যক্ষ ইকবাল আহমদ চৌধুরী ১৫২০ আমিনুল হাসান রনি ১৪৪৭ মাহবুব আহমদ সজিব ৮৪৭।

সাংগঠনিক সম্পাদক পদে মাহদি চৌধুরী ১৫০৭ আলি বর্দি খান সোহেল ১৩১০ ফাহিম আর চৌধুরী ফাহিম ১১৩৭। সহ-সাংগঠনিক পদে নাইম চৈাধুরী ১৫৫২ সৈয়দ খায়রুল আহসান ১২৮০ খালেদ আহমদ ১০৬৪।

দপ্তর সম্পাদক পদে ফারুক আহমদ ১৫২০ রুপ্তার আলী ১২৪৪ মাহদি হাসান সুমন ১১২০।

প্রচার ও প্রকাশনা পদে আল আমিন ১৮১২ ,সঞ্জিব রয় ১৩৯৯ সুমিত রায় ৬৬৯। সহ -লুতফুর রহমান ১৪৮৮, শামিম বিশ্বাস ১৪০৫, আলাল আহমাদ ৯৪৫।

যুব ও শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম ইমরান সুমন ১৫৯৭ শরিফুল রাহমান জসর্নাল ১২০৯ আমিনুর রহমান রনি ১০০১।

ক্রীড়া সম্পাদক পদে মো: নাহিদ আহমদ ১৪৫৩ কাওসারুল গনি ১২৯৯ জাকারিয়া চৌধুরী শিপলু ১১৯৯। সহ-ক্রীড়া সম্পাদক পদে তানিম ইকবাল চৌধুরী ১৬৫৩, মোস্তাফিজুর রহমান শিপন ১৪৪৫ আবদুস সবুর ৮৫৬।

ধর্ম সম্পাদক পদে মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম ১৭৪৯, আব্দুস সালাম ১৬২৫ নাহিদুল ইসলাম ৫০৪।

সাংস্কৃতিক সম্পাদক পদে জিয়াউল ইসলাম রিংকু ১৫৮৭ মিটন চন্দ্র দেব ১৩৬৬ সাবু সাহ ৯৫১। পরমিতা সেন তিন্নি ১৬৮৪ খন্দকার গোলাম কিবরিয়া ১৩৮৬ হুমায়ূন কবির ৭৩৪।

সমাজকল্যাণ সম্পাদক পদে ফয়সাল আহমেদ ১৭০৭ মো: মতিউর আলম রুমেল ১৩৪৬ আয়ান দেব রায় ৭৮১।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আলি হোসেন ১৬১১ মিজানুর রহমান মিজান ১৫৭৮।

মহিলা বিষয়ক সম্পাদক পদে সৈয়দা মকসুদা বেগম রিনু ১৭১১, ফারাহ খান ১৩৭২ সৈয়দা তাহমিদা ৮৯৮।

সদস্য পদে মো: মকবুল হোসেন মঞ্জু ১৫৪৬, মো: তরিক আলী চৌধুরী ১৪১৯ কাসেম আহমদ জয় ৮১৫। হোসেন আহমদ লনি ১৬১০ মো: আশরাফুল হেলাল ১৩৩০ আহমদ রিপন ৮৭৯।রিজওয়ান চৌধুরী ১৫৫৫,মো: চুনু মিয়া ১৩৬৭ আব্দুল মতিন মিনহাজ ৮৭১। আবু জাহির সাকিব ১৬২৫, এমডি রফিক আর চৌধুরী ১৫৬৪।

নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ আজফর , কমিশনার লায়েক চৌধুরী, এমাদ হোসাইন, জামসেদ মিশকাত চৌধুরী ও শংকু পুরকায়স্থ।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১১:৫৩
  • ৪:২৮
  • ৬:৩৬
  • ৮:০০
  • ৫:০৬