
সিলেটে হামে মৃত্যুহীন ও নতুন করে হাম শনাক্তহীন দিন পার করেছে সিলেট। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে সিলেটে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে সিলেট বিভাগে ৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে সরাসরি হাম রোগে ৪ জন ও বাকিরা উপসর্গে।
বুধবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায়ও সিলেট বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৩২ জন । এদের মধ্যে ২৪ ঘন্টায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন।