সুনামগঞ্জে মাদরাসা ছাত্রী নিখোঁজ

সুনামগঞ্জ পৌর শহরের জেলরোড এলাকা থেকে উম্মে জামিলা (১৩) নামে এক মাদরাসা ছাত্রী নিখোঁজ হয়েছে। শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে শহরের জেলরোডস্থ কাঁচাবাজার গুদারাঘাট সড়কের মোড় থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজ কিশোরীর পিতা সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ উম্মে জামিলা সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মাওলানা মুবাল্লিগ হুসাইনের মেয়ে। সে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি হাজারীগাঁও মাদরাসার হিফজ বিভাগের ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে ইব্রাহিমপুরের বাড়ি থেকে বের হয় জামিলা। সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে যাওয়ার পথে শহরের জেলরোড এলাকায় পৌঁছালে হঠাৎ সে নিখোঁজ হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর সে মাদরাসায় কিংবা বাড়িতে না ফেরায় স্বজনরা দুশ্চিন্তায় পড়েন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

জামিলার পিতা মাওলানা মুবাল্লিগ হুসাইন বলেন, আমার মেয়েটি সহজ-সরল। মাদরাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হওয়ায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আত্মীয়-স্বজনসহ সব জায়গায় খুঁজেও তাকে পাওয়া যাচ্ছে না। নিরুপায় হয়ে আমি থানায় জিডি করেছি। তিনি মেয়ের সন্ধান পেতে পুলিশ প্রশাসনসহ সর্বসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

যদি কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে থাকা কিশোরীর সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরে ০১৭৪৪-৭৪১৮৯৯ যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৫
  • ৪:৩০
  • ৬:৪১
  • ৮:০৭
  • ৫:০৪