হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সিলেট-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন এবং আরও দুইজন আহত হয়েছেন। বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার দুই যাত্রী।

নিহতরা হলেন উপজেলার বেঙ্গাডুবা গ্রামের সিএনজি চালক আক্কাছ মিয়া (৪৫) এবং উত্তর নোয়াপাড়া গ্রামের কৃষিবিদ ড. কামরুল হাসানের স্ত্রী মানোয়ারা বেগম (৭০)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, উত্তর নোয়াপাড়া থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা বেজুড়া সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়।

 

হবিগঞ্জ/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৫
  • ৪:৩০
  • ৬:৪১
  • ৮:০৭
  • ৫:০৪