তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের চাল ও নগদ অর্থ বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। কৃষকদের দুর্ভোগ লাঘবে এ সহায়তা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে তাহিরপুর সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী।
এর আগে মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সে তাহিরপুর সদর ইউনিয়নের ২০০টি কৃষক পরিবারের মাঝে এ সহায়তা বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এ সময় প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাল ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়।
জানা গেছে, তাহিরপুর সদর ইউনিয়নে মোট ১ হাজার ৮৮৯ জন কৃষককে এ প্রণোদনার আওতায় আনা হবে। এছাড়া পুরো উপজেলায় ৯ হাজার ১৫৯ জন কৃষক পর্যায়ক্রমে এ সহায়তা পাবেন। আগামী তিন মাস ধরে এ কার্যক্রম চলমান থাকবে।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে হাওরাঞ্চলের অনেক কৃষক ক্ষতির মুখে পড়েছেন। সরকারের পক্ষ থেকে দেওয়া এই সহায়তা প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। কৃষকদের পাশে থেকে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করাই আমাদের লক্ষ্য।

সহায়তা পাওয়া কৃষক আব্দুল হান্নান বলেন, অতিবৃষ্টির কারণে আমাদের ফসলের অনেক ক্ষতি হয়েছে। এমন সময়ে চাল ও নগদ অর্থ পেয়ে পরিবার নিয়ে কিছুটা স্বস্তিতে থাকতে পারব। সরকারের এই উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ।
আরেক উপকারভোগী কৃষক রহিম উদ্দিন বলেন, হাওর এলাকার কৃষকদের জন্য এই সহায়তা খুবই প্রয়োজন ছিল। প্রাপ্ত অর্থ দিয়ে সংসারের জরুরি খরচ মেটাতে পারব। ভবিষ্যতেও কৃষকদের জন্য এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫