কমলগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

মৌলভীবাজারের কমলগঞ্জে এক তরুণীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী ১৯ বছর বয়সী এক তরুণী কুলাউড়া উপজেলার বাসিন্দা। বর্তমানে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকায় বসবাস করেন। অভিযোগে বলা হয়েছে, ৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে শমসেরনগর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে পাঁচজন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার শাশুড়ি বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, পরে ওই তরুণীকে শমসেরনগর ইউনিয়নের দৌলতপুর মোকামবাজার রেলক্রসিংয়ের উত্তর-পশ্চিম পাশে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ৯ আগস্ট রাত থেকে ১০ আগস্ট রাত পর্যন্ত তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।
এ ঘটনায় ১২ আগস্ট ভোরে কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় শমসেরনগর ইউনিয়নের মরাজানের পাড় এলাকার বদরুল ইসলাম (৪০) ও দৌলতপুর এলাকার আব্দুল কাদির শেখ (৫৮)-কে নামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী ১০ আগস্ট থেকে মৌলভীবাজার সদর হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, মামলার পর অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩