মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জনকে খালাস

মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জনকে খালাস

মৌলভীবাজারের আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ৪ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫ জনকে খালাস দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. নুরুল ইসলাম পিতা ইদ্রিস মিয়া, মো. সায়মন ইসলাম পিতা আব্দুল আজিজ, নাহিদুল ইসলাম রনি পিতা নুরুল ইসলাম (পলাতক) ও আনোয়ার হোসেন পিতা আব্দুল কাদির (পলাতক)। তাদের সবার ঠিকানা সদর উপজেলার চাঁদনীঘাট ইউপির বর্ষিজোড়া গ্রামে। রায় ঘোষণার সময় হাজতে থাকা নুরুল ও সায়মন আদালতে উপস্থিত ছিলেন। 

আদালত সুত্রে জানা যায়,  পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রায়ে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধির ৩৬৮(১) ধারা অনুযায়ী মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসির রশিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করতে হবে।

অপরদিকে, ইমন মিয়া, আল আমিন, সাকির আহমদ শাকিল, পারভীন বেগম ও রুখসানা আক্তার জেসি। আদালত জানায়, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। তাই তারা খালাস পেয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ৭ নভেম্বর সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ও চাঁদা চাওয়াকে কেন্দ্র করে আসামিরা নাঈমের বাড়িতে প্রবেশ করে। তারা নাঈমের বাবা চেরাগ মিয়া ও মা শামসুন্নাহারকে গালাগালি ও মারধর শুরু করে। এ সময় মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র রেজাউল করিম নাঈম (২২) ঠেকাতে এগিয়ে এলে আসামিরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরদিন ৮ নভেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় ৯ নভেম্বর নিহতের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার পিপি অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই রায় দিয়েছেন। রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে মহামান্য উচ্চ আদালতে আপিল করবেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৪৬
  • ৪:০১
  • ৫:৪৪
  • ৬:৫৭
  • ৫:৪৩