সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী আজ

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী আজ

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ৯৫ তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার (৬ অক্টোবর)। ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারে তিনি জন্মগ্রহণ করেন।

 

স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এম সাইফুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিশ্বস্ত সঙ্গী ছিলেন। বিএনপি গঠনেও তার ভূমিকা ছিল বেশ উজ্জ্বল। দলটির ক্ষমতাকালীন অর্থমন্ত্রী হিসেবে ১২ বার জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেছেন। নব্বই-পরবর্তী বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের সংস্কার নিয়ে এসেছিলেন এম সাইফুর রহমান।

 

২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারে বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে খড়িয়ালা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

মৃত্যুবার্ষিকীতে সিলেটে জেলা, মহানগর বিএনপি ও এম সাইফুর রহমান স্মৃতি সংসদের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা বিএনপির কর্মসূচির মধ্যে মৌলভীবাজারে মরহুমের কবর জিয়ারত, সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণস্থ জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫