এনসিটির চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

এনসিটির চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিলেট সিটি করপোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্য এ চুক্তি করা হয়েছে। এ চুক্তির কারণে বন্দরের কেউ চাকরিচ্যুত হবেন না। বরং বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের পারিশ্রমিকও বাড়বে।

 

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্তবাণিজ্য সুবিধা থাকায় কখনো কখনো দেশটি পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে। পরে বাংলাদেশ আবারও নিজের অবস্থান ফিরে পেয়েছে।

 

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ আবারও দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধার করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের মতো ধর্মীয় সম্প্রীতি বিশ্বে অদ্বিতীয়। এটি আমাদের গর্ব।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫