মৌলভীবাজারে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এর যৌথ উদ্যোগে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর ) এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অতিকুজ্জামান,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম,বকশী মিছবাহ উর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।
সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন। আলোচনা সভা শেষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



