ব্রেকিং নিউজ
সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

মৌলভীবাজারের কমলগঞ্জে সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল নতুন পত্রিকার যাত্রা শুরু হয়েছে।

শনিবার বেলা ২টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে এ পত্রিকার উদ্বোধন করা হয়।

সাপ্তাহিক হালচাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক পারভেজ আহমেদের সভাপতিত্বে এবং সাংবাদিক নির্মল এস পলাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম ভ‚ঁইয়া, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি বকসি ইকবাল আহমদ, প্রবীন সাংবাদিক আব্দুল হান্নান চিনু, লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাবেক সভাপতি বিশ্বজিৎ রায়, এম এ ওয়াহিদ রুলু, আব্দুর রাজ্জাক রাজা, সালাউদ্দিন শুভসহ সাংবাদিক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) কেক কেটে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, একটি বস্তুনিষ্ঠ ও সাহসী গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরতে একটি শক্তিশালী সংবাদপত্রের বিকল্প নেই। ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ এলাকার মানুষের মুখপাত্র হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৪
  • ৪:২৪
  • ৬:২২
  • ৭:৩৯
  • ৫:২৩