
রজিউর রহমান মর্তুজা। সিলেটের এক গর্বিত সন্তান। ইংল্যান্ডের নর্থ লিংকনশায়ারেপ স্কানথর্প শহরে তার বেড়ে উঠা। এই শহরের বাঙালী, নন বাঙালী প্রায় সকলের কাছে তিনি পরিচিত রজ নামে। একজন প্রপার্টি টাইকন হিসেবে ব্যাপক পরিচিতি তার। তাদের পারিবারিক কোম্পানি মরটজ প্রপার্টির অধীনে প্রায় ৪ শতাধিক ঘর বাড়ি রয়েছে ইংল্যান্ডে । রয়েছে মসজিদ, মাদ্রাসাসহ কমিউনিটি সেবায় অনন্য আরো প্রতিষ্ঠান।
ষাটের দশক থেকে তার পিতা মরহুম হাজী মর্তুজা মিয়া প্রপার্টি ব্যবসা ও মানব সেবার অনন্য সূচনা করেছিলেন। পিতার পথ ধরেই এগিয়ে যাচ্ছেন রজিউর রহমান।
রজিউর রহমান স্কানথর্পে সম্প্রতি ব্যাপক আলোচিত ও প্রসংশিত হয়েছেন স্কানথর্প ফুটবল ক্লাবে যুক্ত হয়ে। ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী এই ক্লাবটির ২০ শতাংশ শেয়ারের মালিক এখন তিনি।
স্কানথর্প ইউনাইটেড বর্তমানে ইংলিশ ফুটবলের পঞ্চম স্তরের ন্যাশনাল লিগে খেলছে। ২০২৫-২৬ মৌসুমে তারা লিগ টেবিলের পাঁচে থেকে শেষ করেছে এবং প্লে-অফে খেলার সুযোগ পেয়েছে।
২০২৩ সালে তৎকালীন মালিক ডেভিড হিল্টনের অধীনে আর্থিক সংকটে পড়ে ক্লাবটি বিক্রির তালিকায় ওঠে। সেই সময় রোজ রহমানসহ মোট চারজন বিনিয়োগকারী ক্লাবটির শেয়ার কেনেন। রজ রহমান ছাড়াও মিচেল হারনেস, জর্জ এইটকেনহেড এবং ইয়ান শার্প প্রত্যেকে ২০ শতাংশ করে মালিকানা নেন। বাকি শেয়ারগুলোর পরিমাণ ১০ শতাংশের নিচে।
ক্লাবের স্টেডিয়ামে গ্যালারির একটি স্ট্যান্ড নামকরন করা হয়েছে তার কোম্পানি মরটজ প্রপার্টির নামে।
রজি রহমান বলেন, ব্রিটেনে একটি ফুটবল ক্লাবের মালিক হওয়া সত্যিই সম্মানের। এটি একটি সুযোগও বটে। আমি ব্রিটিশ-বাংলাদেশি এটাই আমার বড় পরিচয়।